বিগ ব্যাং তত্ত্ব এবং ইমানুয়েল কান্ট ও ল্যাপ্লাসের নীহারিকা মতবাদ। ধূলিমেঘের মহাকর্ষীয় সংকোচন ও সূর্যের ফিউশন বিক্রিয়া।
সূর্যের নিকটতম বুধ, বায়ুমণ্ডলের জন্য অত্যন্ত উষ্ণ ও উজ্জ্বল শুক্র এবং একমাত্র জীবজগৎসমৃদ্ধ গ্রহ পৃথিবী।
লাল গ্রহ মঙ্গল ও এর উপগ্রহসমূহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এবং গ্যালিলিয়ান উপগ্রহসমূহ (গ্যানিমেড)।
শনির চমৎকার বলয় ও টাইটান। অক্ষের ওপর ৯৮° হেলে থাকা সবুজ গ্রহ ইউরেনাস। দূরতম ও শীতল গাণিতিক গ্রহ নেপচুন।
সৌরজগতের শক্তির আধার সূর্য। গ্রহাণু, উল্কা, ধূমকেতু ও নক্ষত্রমণ্ডলের (সপ্তর্ষিমণ্ডল, প্রক্সিমা সেন্টাউরি) সাধারণ ধারণা।
প্লুটোর গ্রহের মর্যাদা হারানো এবং কুইপার বেল্ট। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদের ঘূর্ণন ও ভৌগোলিক তথ্য।